দুই প্রকল্পে ৫ হাজার ১০০ কোটি টাকা ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের

দেশের দরিদ্র ও সুবিধাঞ্চিত জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন ও জীবিকা নির্বাহে সহায়তা করতে দুই প্রকেল্প ৬০ কোটি ডলার বা ৫ হাজার ১০০ কোটি টাকা ঋণ অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংকের বোর্ড সভা। এই প্রকল্প দুটি মাধ্যমে দেশের ১৭ লাখ মানুষ উপকৃত হবে বলে আশা করা হয়েছে। গতকাল শুক্রবার বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, অ্যাকসিলারেটিং অ্যান্ড স্ট্রেনদেনিং স্কিলস ফর ইকোনমিক ট্রান্সফরমেশন (এএসএসইটি) প্রকল্পে ৩০ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে সংস্থাটি। এ প্রকল্পের মাধ্যমে ১০ লাখের বেশি তরুণ এবং শ্রমিককে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা হবে। বিশেষ করে নারী ও পিছিয়ে পরা ব্যক্তিদের সহায়তা করা হবে। প্রকল্পটি করোনার এই সময় এবং করোনা-পরবর্তী সময়ে অর্থনীতির গতি পুনরুদ্ধারে সহায়তা করবে। এ ছাড়া রেসিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিউরশিপ অ্যান্ড লাইভলি ইমপ্রুভমেন্ট (আরইএলআই) প্রকল্পে ৩০ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক। এ প্রকল্পের মাধ্যমে ২০টি জেলার ৩ হাজার ২০০ গ্রামের সাড়ে ৭ লাখ দরিদ্র ও পিছিয়ে পরা গ্রামীণ মানুষের জীবনজীবিকা উন্নয়নে সহায়তা করা হবে।

বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর ডানডান চ্যান উল্লেখ করেন, এই দুটি প্রকল্প গ্রামীণ দরিদ্র মানুষের ক্ষমাতয়ও এবং সংহত করতে সহায়তা করবে। ভবিষ্যত্ কর্মউপযোগী প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। বিশেষ করে নারী ও পিছিয়ে পরা জনগোষ্ঠী উপকৃত হবে। উল্লেখ্য, বিশ্বব্যাংকের এই ঋণ পাঁচ বছর রেয়াতকালসহ ৩০ বছরে পরিশোধ করতে হবে।