জামিনে এসে মামলা তুলে নিতে হুমকি

মানিকগঞ্জের সিংগাইরে এক নারীকে মারধরের ঘটনায় হওয়া মামলায় গ্রেফতারকৃতরা জামিনে বেরিয়ে এসে মামলা তুলে নেওয়ার হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার মারধরের ঘটনায় দায়েরকৃত মামলার একই পরিবারের পাঁচ সদস্যসহ ছয়জনকে গ্রেফতার করে পুলিশ। একইদিন আদালত থেকে জামিন পান তারা।

জানা যায়, এক নারীকে মারধরের ঘটনায় হওয়া মামলায় পুলিশ তাদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। আদালত থেকে ঐ দিনই তারা জামিনে বেরিয়ে আসে। এরপর থেকেই মামলা তুলে নেওয়ার জন্য হাজেরার স্বামী ইস্রাফিলকে হুমকি দিচ্ছে তারা। প্রাণের ভয়ে হাজেরা স্বামীর বাড়ি ছেড়ে তাদের বাড়িতে আশ্রয় নিতে হয়েছে।

মামলায় গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার লক্ষীপুর তালতলা গ্রামের মোসলেম উদ্দিন মুসা, তার স্ত্রী মোসাম্মত তাছলিমা আক্তার, ছেলে আলমগীর হোসেন, হাফিজুর রহমান, মেয়ে আমেনা বেগম ও পৌর এলাকার আজিমপুর গ্রামের আজমের ছেলে আবু সায়েদ।

মামলার তদন্ত কর্মকর্তা শেখ তারিকুল ইসলাম বলেন, সাত আসামির মধ্যে ছয় জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। বাড়ি থেকে উচ্ছেদ করার জন্যই গত ৯ মে আসামিরা অর্থাৎ হাজেরার ভাসুর, তার স্ত্রী ও সন্তানেরা ধারালো অস্ত্র দিয়ে হাজেরার শরীরের বিভিন্ন স্থানে জখম করে জানা গেছে।

ইত্তেফাক/জেডএইচডি