আজ ‘ইত্তেফাক টুনাইট শো’তে থাকছেন তৌসিফ মাহবুব

বর্তমানের দেশের ব্যস্ততম অভিনেতা তৌসিফ মাহবুব। এবার ঈদের অনেকগুলো নাটক-টেলিছবি নিয়ে হাজির হয়েছেন এই অভিনেতা। নানান রংয়ের চরিত্রে অভিনয় করা নাটক-টেলিছবিগুলো দর্শক মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এসব নাটক-টেলিছবির গল্প বলতে আজ (২২ মে) সন্ধ্যায় ইত্তেফাক অনলাইনের নিয়মিত আয়োজন ‘টুনাইট শো’-এ আসছেন তৌসিফ।

ইত্তেফাক অনলাইন ইনচার্জ জনি হকের সঞ্চালনায় রাত ৭টায় ইত্তেফাকের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে একসঙ্গে সরাসরি দেখা যাবে অনুষ্ঠানটি। তৌসিফের কাছে কিছু জানতে চাইলে লিখতে পারেন মন্তব্যের ঘরে।

প্রথমে র‌্যাম্পের মাধ্যমে মিডিয়াতে আসেন তৌসিফ। এরপর ২০১০ সালের দিকে ‘গেট সেট গো’ বিজ্ঞাপনে গিটারিস্টের ভূমিকায় অভিনয় করেন। টিভিসি করার ৪ বছর পর ২০১৩ সালে ‘অল টাইম দৌড়ের ওপর’ নাটকে প্রথম কাজ করেন। এরপর একে বিভিন্ন নাটকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন।

তার অভিনীত নাটকের মধ্যে উল্লেখযোগ্য কিছু নাটক ‘অবাক আগন্তুক’, ‘যাযাবর’ ‘নিঃসঙ্গ শেরপা’, ‘ফেসবুক ও ইতিকথা’, রুম ডেট ‘কলিং বেল’, বাইসাইকেল প্রেম, ‘দেশী মুরগী’, ‘ব্যাচেলর পয়েন্ট’, ‘অজান্তে’, ‘যদি ফিরে আসি’, ‘ভালোবাসার গল্পটা’, ‘ল্যান্ডফোনের দিন গুলোতে প্রেম’, ‘এপিটাফ’ ‘ফাইসা গেছে জেমস বন্ড’, ‘ব্যাচেলর ঈদ’ ‘৫০% ডিসকাউন্ট’ ‘চোর ও চুন্নির গল্প’ ‘পেইন’ ‘৩০০ টাকার প্রেম ১০০ টাকা’ ইত্যাদি।

ইত্তেফাক/বিএএফ