আইনজীবী নূর হোসেন বলাইয়ের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

ঢাকা আইনজীবী সমিতির  সাবেক সহ সাধারণ সম্পাদক নূর হোসেন বলাই (৫৮) ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে গতরাতে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি।

আজ শনিবার (২২ মে) এক শোকাবার্তায় আইনমন্ত্রী বলেন, আইনজীবী নূর হোসেন বলাই নিজ কর্মক্ষেত্রে দীর্ঘদিন প্রাকটিস করে আইন অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার মৃত্যুতে ঢাকা আইনজীবী সমিতি একজন অভিজ্ঞ আইনজীবী হারালো।

মন্ত্রী শোকাবার্তায় মরহুমের বিদেহী আত্মার  মাগফিরাত  কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

নূর হোসেন বলাই মৃত্যকালে এক ছেলে, এক মেয়ে, স্ত্রী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার নিজ জেলা চাঁদপুর।  তাকে আজ গ্রামের বাড়িতে দাফন করা হবে।

ইত্তেফাক/কেকে