পশ্চিমবঙ্গ বিধানসভার সাবেক ডেপুটি স্পিকার সোনালি গুহর। তিনি গত বিধানসভা নির্বাচনের আগ পর্যন্ত তৃণমূলে ছিলেন। কিন্তু টিকিট না পাওয়াতে বিজেপিতে যোগদান করেন। অবশ্য নির্বাচনে বিজেপি বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হয়েছে। এখন আবার তৃণমূলে ফিরতে চাচ্ছেন এই নেত্রী। এমনকি ভারতের কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় থাকা দলটির বিরুদ্ধে বিস্তর অভিযোগও করেছেন। আজ (২২ মে) এ খবর প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা অনলাইন ও এনডিটিভি।
শনিবার বিজেপি ছাড়ার কারণ নিয়ে সোনালি গুহর বলেন, দিদির (তৃণমূল নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়) ব্যক্তিগত চরিত্র সম্পর্কে প্রকাশ্যে বলার জন্য দলের (বিজেপি) পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল। মূলত কুৎসা করতে বলা হয়। যা করা আমার দ্বারা সম্ভব ছিল না।
দিদির কোনো খারাপ দিক জানেন না দাবি করে তিনি বলেন, ‘বিজেপিতে কখনই স্বচ্ছন্দে ছিলাম না। তাই তৃণমূলে ফিরতে দিদির কাছে আবেদন করেছি।’
বলেন, বিজেপিতে যোগ দেওয়ার পর তাদের পক্ষ থেকে বলা হয়েছিল কী চাই। আমি টিকিট কিংবা পয়সা কোনোটাই চাইনি।
মাছ যেমন জল (পানি) ছাড়া বাঁচতে পারে না ঠিক তেমনই আমার প্রতিটি শ্বাস-প্রশ্বাসে মমতা, যোগ করেন বিধানসভার সাবেক এই ডেপুটি স্পিকার।
ইত্তেফাক/টিএ