আপনার রাশিফল

মুহম্মদ আনিসুল হক

২৩ মে ২০২১ খ্রিষ্টাব্দ, রবিবার

আজ ৯ জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ এবং ১০ শাওয়াল ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মিথুন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ১৩ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৩৮ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৫। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বুধ। আপনার শুভ সংখ্যা: ৫। শুভ বার: বুধ। শুভ রত্ন: পান্না। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

শারীরিক অসুস্থতাকে অবহেলা করবেন না। খাওয়াদাওয়ায় সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। শত্রুদের দুর্বল ভাববেন না। কর্মস্থলে কোনো ব্যাপারে মতানৈক্য জড়ানো ঠিক হবে না।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)

ধর্মকর্মের প্রতি আগ্রহবোধ করতে পারেন। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। মন ভালো থাকবে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। বিলাসদ্রব্য ক্রয় করতে পারেন। মাতৃস্বাস্থ্য ভালো থাকতে পারে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

প্রয়োজনে ছোট ভাইবোনদের কাজে লাগাতে পারবেন। যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে চেষ্টা করুন। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। প্রাপ্ত তথ্য যাচাই করে নিন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। মূল্যবোধ বজায় রাখুন। পড়াশোনায় আনন্দ পাবেন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। নিজেকে যথাযথভাবে প্রকাশ করার চেষ্টা করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

ভ্রমণের সুযোগ পেতে পারেন। ব্যয় বাড়তে পারে। শারীরিক অসুস্থতাকে অবহেলা করবেন না। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

আর্থিক দিক ভালো যাবে। কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে। কোনো আশা পূরণ হতে পারে। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

কর্মক্ষেত্রে পদস্থ প্রভাবশালীর আনুকূল্য পেতে পারেন। সম্ভাব্যক্ষেত্রে কারো পদোন্নতির মাধ্যমে কাঙ্ক্ষিত স্থানে বদলি হতে পারে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পাবে। পিতৃস্বাস্থ্য ভালো থাকবে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকল থাকতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। কোনো আশা পূরণ হতে পারে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

সামাজিক সংকট এড়িয়ে চলুন। রিপুকে সংযত রাখুন। অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহবোধ করতে পারে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। বিক্রি-বাণিজ্যে লোকসানের আশঙ্কা আছে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। যৌথ ব্যবসায় সুফল পাবেন। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো থাকতে পারে। বিনোদন শুভ।