চৌমুহনীতে সড়কের ওপর লোড-আনলোডে দুর্ভোগ

চৌমুহনী (নোয়াখালী) সংবাদদাতা

চৌমুহনী শহরের কলেজ রোডে ট্রাকে লোড-আনলোড হওয়ায় চলাচলে ভোগান্তিতে পড়তে হচ্ছে। চৌমুহনী সরকারি এস এ কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল বাসার ও কলেজ ছাত্র সংসদের সাবেক ভি পি মেজবাহুল হক টুটুল বলেন, ‘এ রোড দিয়ে শিক্ষার্থীদের রিকশায় বা পায়ে হেঁটে চলাচল করার মতো কোনো অবস্থা নেই।’ স্থানীয় ব্যবসায়ী ও ট্রাক পিকআপ মালিক সমিতির কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ জানান, চৌমুহনীতে কোনো লোড-আনলোড পয়েন্ট নেই। চৌমুহনী পৌরসভার মেয়র খালেদ সাইফুল্লা জানান, ট্রাক পিকআপ থেকে মালামাল লোড-আনলোড করার জন্য একটি পয়েন্ট চিহ্নিত করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।