তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা
তাহিরপুর উপজেলার বনুয়ারটুপ হাওর থেকে জাহাঙ্গীর আলম নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে মাহারাম নদীসংলগ্ন বনুয়ারটুপ হাওর থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত যুবক জাহাঙ্গীর আলম উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের সীমান্তসংলগ্ন মাহারাম গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তাহিরপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ তরফদার বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠিয়েছি। হত্যার রহস্য উদ্ঘাটনে ও এর সঙ্গে জড়িতদের গ্রেফতারে তত্পরতা অব্যাহত রয়েছে।