ডাইং কারখানায় গ্যাসের আগুনে দগ্ধ ৫

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

সোনারগাঁয়ের কাঁচপুর নয়াবাড়ী এলাকার একটি কারখানায় গ্যাসের পাইপ বিস্ফোরণে আগুনে দুই নিরাপত্তাকর্মী ও তিন শ্রমিকসহ পাঁচ জন দগ্ধ হয়েছেন। গতকাল ভোরে উপজেলার কাঁচপুরে নয়াবাড়ী এলাকায় নিকি ডাইং অ্যান্ড প্রিন্টিং কারখানায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ দুই নিরাপত্তাকর্মী হলেন :হেভেন চাকমা  ও নাজির উদ্দিন । দগ্ধ তিন শ্রমিক হলেন :আলম , মেহেদী হাসান  ও বশির আহমেদ। তাদের উদ্ধার করে ঢাকা শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।  জানা গেছে মেহেদি হাসানের ৬০ শতাংশ, বশিরের ৪৮ শতাংশ, নাজিরের ২২ শতাংশ, আলমের ১৭ শতাংশ ও হেভেন চাকমার ১৫ শতাংশ পুড়ে গেছে। সোনারগাঁ তিতাস গ্যাস অফিসের এক কর্মকর্তা জানান,  অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করা হচ্ছে।