সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি আইয়ুব খান

বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মো. আইয়ুব খান দায়িত্ব গ্রহণ করেছেন। গতকাল শনিবার রাজধানীর বনশ্রীতে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত এক সভায় সদস্যদের সম্মতিক্রমে তাকে এ দায়িত্ব দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সহসভাপতি আব্দুল মান্নান। সম্প্রতি সংগঠনটির সভাপতি হারুন-আর-রশীদ ইন্তেকাল করেন। সভায় তার আত্মার মাগফিরাত কামনা করা হয়। —প্রেস বিজ্ঞপ্তি