ত্রিশালে অনৈতিক কাজে লিপ্ত থাকায় পিতাকে কুপিয়ে হত্যা

এক ছেলে আটক

ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা

ময়মনসিংহের ত্রিশালে অনৈতিক কাজে লিপ্ত থাকাবস্থায় পিতাকে দেখে কুপিয়ে হত্যা করেছে ছেলেরা। গত শুক্রবার সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহতের নাম খায়রুল। তার বাড়ি বালিপাড়া ইউনিয়নের চর মাধাখালী গ্রামে।

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, গত বৃহস্পতিবার তিনি অনৈতিক কাজে লিপ্ত ছিলেন। এ সময় তার ছেলে মিনহাজ ও আকরাম বিষয়টি টের পেলে শুরু হয় পিতাপুত্রের মধ্যে বাগিবতণ্ডা। কথা কাটাকাটির সময় খায়রুল ছেলেকে মারধর শুরু করলে এক পর্যায়ে ছেলেরা তাকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। শারীরিক অবস্থার আরো অবনতি হলে উন্নত চিকিত্সার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গত শুক্রবার সন্ধ্যায় সেখানে খায়রুলের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছেলে আকরামকে আটক করেছে পুলিশ।

ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন জানান, খায়রুলের বিরুদ্ধে ত্রিশাল থানায় হত্যা, ধর্ষণ ও লুটপাটসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। এ ঘটনায় ছেলে আকরামকে আটক করা হয়েছে এবং শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।