বিশ্বকাপ আর্চারিতে সোনার পদকের লড়াইয়ে আজ রোমান সানা এবং দিয়া সিদ্দিকী তীর-ধনুক হাতে নেবেন। সব ইভেন্টে বিদায় নিয়েছেন বাংলাদেশের আর্চাররা। বাকি ছিল এই একটি ইভেন্ট দলগত মিশ্র রিকার্ভ ইভেন্টে আর্চারিতে রোমান সানা এব দিয়া প্রস্তুত। আজ ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেদার্যল্যান্ডস। দলের জার্মান কোচ ফ্রেডরিক দারুন খুশি। তিনি নিজেও কল্পনা করতে পারেননি ফাইনালে উঠে আসবে বাংলাদেশ। সুইজারল্যান্ডের লুজানে দুই দিন আগেও বৃষ্টি হয়েছে। বাতাশ প্রচন্ড। সেখান থেকে আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল জানিয়েছেন বৃষ্টিটা সমস্যা করছে। বাতাশও ঝামেলায় ফেলে দিতে পারে। খেলার দিন আবহওয়াটা ভালো থাকলে কোনো চিন্তা নেই।’ তিনি বলেন,‘এই প্রথম কোনো বিশ্বকাপের ফাইনালে উঠল বাংলাদেশ। অন্য কোনো খেলায় এটা হয়নি।’ আর্চারি না হয়ে যদি বাংলাদেশ নেদারল্যান্ডস ফুটবল ফাইনাল হতো তাহলে কেমন হতো।