২০২৩ পর্যন্ত টাইটেল স্পন্সর আলেশা হোল্ডিংস

স্পোর্টস রিপোর্টার

আগামী দুই বছরের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সব হোম সিরিজের টাইটেল স্পন্সর হয়েছে আলেশা হোল্ডিংস, পাওয়ার বাই ওয়ালটন। চলতি মাস থেকে ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত স্পন্সর থাকছে প্রতিষ্ঠান দুটি। ভিত্তি মূল্য ২৬ কোটি টাকা হলেও সর্বোচ্চ ৩২ কোটি ৫৫ লাখ টাকায় হোম সিরিজের টাইটেল স্পন্সর ও গ্রাউন্ড ব্র্যান্ডিং স্বত্ব কিনে নিয়েছিল ইমপ্রেস-মাত্রা কনসোর্টিয়াম। পরে বিজ্ঞাপণি এ সংস্থার থেকে টাইটেল স্পন্সরশিপ কিনে নেয় আলেশা হোল্ডিংস এবং ওয়ালটন।

গতকাল মিরপুর স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে স্পন্সর হিসেবে আলেশা হোল্ডিংস ও ওয়ালটনের নাম ঘোষণা করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপনে বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের নাম ‘বঙ্গবন্ধু ওডিআই সিরিজ ২০২১’, প্রেজেন্টেড বাই-আলেশা মার্ট, পাওয়ার্ড বাই-ওয়ালটন।’