মত্স্য চাষ সামগ্রী বিতরণ করল লাফার্জহোলসিম

লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড সম্প্রতি সুনামগঞ্জ জেলার ছাতকে ২১টি পরিবারের মধ্যে টেকসই উপায়ে মত্স্য চাষের জন্য উপকরণ সামগ্রী বিতরণ করেছে। উপকরণ সামগ্রীর মধ্যে রয়েছে নেট বা খাঁচা, মাছ ও মাছের খাবার। নেট পদ্ধতিতে মাছ চাষের ফলে বন্যার পানিতে মাছ ভেসে যাওয়ার কোনো আশঙ্কা নেই। লাফার্জহোলসিমের এই উদ্যোগের ফলে প্রতিটি পরিবার মাস দুয়েকের মধ্যে ৬০-৭০ হাজার টাকার মাছ বিক্রি করতে পারবে বলে আশা করা হচ্ছে। —প্রেস বিজ্ঞপ্তি