পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারির বাবা শিশির অধিকারি ও ভাই দিব্যেন্দু অধিকারিকে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেবে ভারতের কেন্দ্রীয় সরকার। বিধানসভার নির্বাচনে নন্দীগ্রাম আসনে এই শুভেন্দু অধিকারির কাছে পরাজিত হন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শুভেন্দু অধিকারীকে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধীদলীয় নেতা করা হয়েছে।
এনডিটভির খবরে বলা হয়েছে, কিছু দিন আগেই বিজেপির পশ্চিমবঙ্গে নিবনির্বাচিত ৭৭ বিজেপি এমএলকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়। এখন থেকে অধিকারী পরিবারের সদস্যরা সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) অধীনে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পাবেন। এর অর্থ এক জন ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা এবং ১১ জন সশস্ত্র পুলিশ সদস্য তাদের নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। যাদের মধ্যে কমান্ডোরাও থাকবেন।
গত ডিসেম্বরে শুভেন্দু অধিকারি বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই এমপি শিশির এবং দিব্যেন্দুর বিজেপি যোগ দেওয়ার সম্ভাবনা তৈরি হয়। মার্চে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন শিশির অধিকারী। যদিও এখনো তিনি তৃণমূলের এমপি হিসেবে রয়েছেন। অন্যদিকে এমপি দিব্যেন্দু অধিকারী তৃণমূল ছাড়েননি।