ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। করোনা ভাইরাসের কারণে এ পরীক্ষা স্থগিত করা হয়।
রবিবার (২৩ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, করোনা ভাইরাসের কারণে চলমান বিধিনিষেধ বৃদ্ধি করায় আগামী ৪ জুন অনুষ্ঠেয় ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের ২০২০-২১ শিক্ষাবর্ষের বিবিএ ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার পরিবর্তিত তারিখ ও প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা পরে জানানো হবে।
ইত্তেফাক/ইউবি