চীনা কোম্পানির কাছে অস্ত্রের নকশা ফাঁস, জাপানি কোম্পানিকে সতর্কবার্তা

জাপানের সুমিটোমো হেভি ইন্ড্রাস্টিজ নামের এক অস্ত্র কোম্পানিকে সতর্কবার্তা দিয়েছে দেশটির সরকার। এই কোম্পানির সাথে সাথে সাবকন্ট্রাক্ট দেওয়া আরেকটি ফার্মকেও একইবার্তা দেওয়া হয়েছে। একটি প্রোটোটাইপ মেশিনগান পার্টসের নকশা এক চীনা কোম্পানির কাছে ফাঁস হয়ে যাওয়ার ঘটনায় এ বার্তা দেওয়া হয়েছে। শনিবার (২২ মে) এখবর দিয়েছে ইয়াহু নিউজ।

প্রতিবেদনে বলা হয়, এই সতর্কতাটি গত মাসে অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় জারি করেছিল। বার্তায় বলা হয়, সাবকন্ট্রাক্টর জাপানের বৈদেশিক মুদ্রা এবং বাণিজ্য নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করেছিল। গত বৃহস্পতিবার জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব ক্যাটসুনোবু কাটো বলেন, এটি দুঃখজনক যে এই জাতীয় ঘটনা ঘটেছে এবং আমরা যথাযথভাবে এটির মোকাবিলার চেষ্টা করব।

ইত্তেফাক/এসএ