যেকোনো উপায়ে ফিলিস্তিনিদের সহযোগিতা করতে চায় ইরান

ফিলিস্তিনিদের যেকোনো উপায়ে সম্পূর্ণ সমর্থন দিয়েছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র শীর্ষ কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি। ইসরাইলের আগ্রাসনের মোকাবিলায় ফিলিস্তিনি যোদ্ধাদের বিজয় উপলক্ষে এ কথা জানান তিনি।

হানিয়ার সঙ্গে আলাপকালে ফিলিস্তিনি জনগণের সর্বসাম্প্রতিক বিজয়ে অভিনন্দন জানিয়ে বলেন, “ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ আন্দোলনগুলোকে সব ধরনের সহযোগিতা করতে ইরান প্রস্তুত রয়েছে এবং এক্ষেত্রে কোনো প্রচেষ্টাই বাদ রাখা হবে না।”

জেনারেল সালামি গতরাতে শনিবার (২২ মে) রাতে হামাস নেতা ইসমাইল হানিয়া ও ইসলামি জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন-নাখালার সঙ্গে আলাদা আলাদা ফোনালাপ করেন।

জিয়াদ আন-নাখালার সঙ্গে টেলিফোনালাপে আইআরজিসি’র কমান্ডার বলেন, তার বাহিনী কখনোই ফিলিস্তিনি জাতিকে একা ফেলে যাবে না। এ সময় ফিলিস্তিনিদের সাম্প্রতিক বিজয়ে সহযোগিতা করার জন্য জেনারেল সালামিকে ধন্যবাদ জানান ইসলামি জিহাদ আন্দোলনের মহাসচিব। 

ইত্তেফাক/এএইচপি