বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি

সাধারণ জ্ঞান

মো. শহিদুল ইসলাম, সিনিয়র শিক্ষক 

পারুলিয়া উচ্চ  বিদ্যালয়  এন্ড কলেজ লালমনিরহাট ।

আজ বিশ্ববিদ্যালয় ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য কিছু সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করছি ।

১. প্রথম বাংলাদেশি এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীম কোন সালে মাউন্ট এভারেস্ট শৃঙ্গে আরোহন করেন?

উ:২০১০ সালে।

২. তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহরটি অবস্থিত?

উ:ডাউকি।

৩. BTRC এর ইংরেজি পূর্ণরূপ কোনটি?

উ:Bangladesh

Telecommunication

Regulatory

Commission.

৪. বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহত্ কারখানা কোথায়?

উ:সৈয়দপুর।

৫. বাংলাদেশের White gold কোনটি?

উ:চিংড়ি।

৬. বাংলাদেশের কোন জেলাটি বাংলাদেশ ভারত সীমান্তের মধ্যে নয়?

উ:কক্সবাজার।

৭. সোনালিকা; ও আকবর; বাংলাদেশের কৃষিক্ষেত্রে কিসের নাম?

উ:উন্নত জাতের গমের নাম।

৮. আলোকিত মানুষ চাই; এটি কোন প্রতিষ্ঠানের স্লোগান?

উ:বিশ্ব সাহিত্য কেন্দ্র।

৯. যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তা কী?

উ:দর্পণ।

১০. মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য কতো?

উ:১৮ ইঞ্চি প্রায়।

১১. মাছ অক্সিজেন নেয় কীভাবে?

উ:পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে।

১২. বাদুড় চলাফেরা করে কীভাবে?

উ:সৃষ্ট শব্দের প্রতিধ্বনি শুনে। 

১৩. আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহণ করে?

উ:অক্সিজেন ও গ্লুকোজ।

১৪. যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয়?

উ:সূর্য গ্রহণ।

১৫. ‘গ্যালিলিও’ হলো?

উ:পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ।

১৬. সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে?

উ:১০ নিউটন।

১৭. সমুদ্রের গভীরতা মাপা হয় যে যন্ত্র দ্বারা?

উ:ফ্যাদোমিটার।

১৮. দিনরাত্রি সর্বত্র সমান? 

উ:নিরক্ষরেখায়।

১৯. ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র?

উ:সিসমোগ্রাফ।

২০. উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র?

উ:ট্যাকোমিটার।

২১. বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় প্রতিবছর? 

উ:৫ জুন।

২২. জোয়ার ভাটার তেজকটাল হয়?

উ:অমাবস্যায়।

২৩. ফররুখ আহমদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম? 

উ:সাত সাগরের মাঝি।

২৪. ‘অনল প্রবাহ’ রচনা করেন?

উ: সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী।