তা র কা ব চ ন

সবাই নাচ-গানের ছবি করতে চায়। যদি সম্ভব হয় আমার বানানো ‘দি ফাইটার’ দেইখেন, ‘দিলদার আলী’ দেইখেন। একজন পরিচালকের কান্না আছে সেখানে। ওখানে টেলি সামাদকে দিয়ে পরিচালক বলাতে চেয়েছেন, ‘ও জুলিয়া প্রাণ খুলিয়া দে, একটু কোমর দুলিয়া দে, ওরা কমার্শিয়াল চায়।’ আমাদের চলচ্চিত্রে ভালো একটা মন নিয়ে এসেছিলাম। এক উদ্যমী যুবক (কাজী হায়াত্) এসেছিল। যে ‘কাবলিওয়ালা’ বানাতে চেয়েছিল, কিছুই হয়নি। চলচ্চিত্রের যে অবক্ষয় হয়েছে, সমস্ত চলচ্চিত্র যে কোথায় নেমেছে, তা শুধু শুনে রাখুন, লিখবেন না।

 

নির্মাণে অপ্রাপ্তি ও চলচ্চিত্রের বর্তমান অবস্থা প্রসঙ্গে নির্মাতা

কাজী হায়াত্