ইত্তেফাক রিপোর্ট
সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১১০টির বা ৩০ দশমিক ৩৯ শতাংশের শেয়ার ও ইউনিটর দর বেড়েছে। গতকাল শেয়ারবাজার সবচেয়ে বেশি বেড়েছে আমান ফিডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গত বৃহস্পতিবার আমান ফিডের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩২ টাকায়। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩৫ দশমিক ২০ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৩ দশমিক ২০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে আমান ফিড ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এনআরসিবি ব্যাংকের ১০ শতাংশ, প্যারামাউন্ট ইনসিওরেন্সের ৯ দশমিক ৯৮ শতাংশ, আমান কটনের ৯ দশমিক ৮৬ শতাংশ, রিং শাইনের ৯ দশমিক ৮৫ শতাংশ, পাইওনিয়ার ইনসিওরেন্সের ৮ দশমিক ৯৫ শতাংশ, লুব-রেফের ৮ দশমিক ৯১ শতাংশ, সালভো কেমিক্যালের ৮ দশমিক ৪৬ শতাংশ, এবি ব্যাংকের ৮ দশমিক ৩৩ শতাংশ এবং প্রগতি ইনসিওরেন্সের শেয়ার দর ৮ দশমিক ৩৩ শতাংশ বেড়েছে।