শেয়ারদর কমার শীর্ষে এক্সিম ব্যাংক

ইত্তেফাক রিপোর্ট  

সপ্তাহের প্রথম কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৮৮টির বা ৫১ দশমিক ৯৩ শতাংশের শেয়ার ও ইউনিটর দর কমেছে। গতকাল শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে এক্সিম ব্যাংকের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত বৃহস্পতিবার এক্সিম ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ১২ দশমিক ৮০ টাকায়। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১১ দশমিক ৯০ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ার দর শূন্য দশমিক ৯০ টাকা বা ৭ দশমিক ০৩ শতাংশ কমেছে। এর মাধ্যমে এক্সিম ব্যাংক ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ট্রাস্ট ব্যাংকের ৪ দশমিক ৭৬ শতাংশ, তশরিফার ৪ দশমিক ৫৪ শতাংশ, তাল্লু স্পিনিংয়ের ৪ দশমিক ৩৪ শতাংশ, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ডের ৩ দশমিক ৮৯ শতাংশ, কন্টিনেন্টাল ইনসিওরেন্সের ৩ দশমিক ৬১ শতাংশ, জিবিবি পাওয়ারের ৩ দশমিক ৬০ শতাংশ, আইসিবি সোনালী ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৩ দশমিক ৩৭ শতাংশ, ইসলামী ব্যাংকের ৩ দশমিক ৩১ শতাংশ এবং তুংহাই নিটিংয়ের শেয়ার দর ৩ দশমিক ১২ শতাংশ বেড়েছে।