বাগাতিপাড়ায় সবজির দাম কমছে

বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা

বাগাতিপাড়ার বাজারগুলোতে সবজির আমদানি বেড়েছে। চাহিদার তুলনায় আমদানি বেশি হওয়ায় কমছে সবজির দাম। এতে উপযুক্ত দাম না পেয়ে বিপাকে পড়েছেন সবজি চাষিরা। সোনাপাতিল মহল্লার সবজি চাষি সাদেক আলী মণ্ডল জানান, প্রতি কেজি ঢ্যাঁড়শ জমি থেকে সংগ্রহ করতে খরচ হচ্ছে ছয় টাকা কিন্তু বাজারে দাম পাচ্ছি ৮-১০ টাকা, লেবু দুুই ২ টাকা পিস, লাউ প্রতিটি পাঁচ টাকা, বেগুন ও করলা ৮-১৫ টাকায় বিক্রি হচ্ছে। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মমরেজ আলী বলেন, উপজেলায় সবজির চাষ ভালো হওয়ায় স্থানীয় বাজারগুলোতে সবজির আমদানি বেশি। তাই সবজির দামও কম।