কুমারখালীতে যুবক হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিবাদমান দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শিপন নামের যুবককে ধারালো অস্ত্রের কোপে হত্যা করা হয়েছে। শনিবার রাত ১১টার দিকে উপজেলার পান্টি ইউনিয়নের পিতম্বরবশি পশ্চিমপাড়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ বেড জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত শিপন আলতাফ শেখের ছেলে। কুমারখালী থানার ওসি মজিবুর রহমান জানান, এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তবে পুনরায় সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে।