মহেশপুরে বিদ্যুত্স্পৃষ্টে কৃষকের মৃত্যু

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা

মহেশপুরে শনিবার বিকেলে বিদ্যুত্স্পৃষ্টে শহিদুল ইসলাম নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। উপজেলার গোপালপুর মাঠে এই দুর্ঘটনা ঘটে। গোপালপুর গ্রামের মুনসুর আলীর ছেলে শহিদুল ইসলাম জমিতে সেচ দেওয়ার জন্য মোটর সুইচ অন করলে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। মাঠের লোকজন তাকে মৃত দেখতে পেয়ে পরিবারকে খবর দেয়। মহেশপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।