পিরোজপুরে ঘর থেকে দিনমজুরের লাশ উদ্ধার

পিরোজপুর অফিস

পিরোজপুর সদর উপজেলায় নিজ ঘর থেকে হাসান শেখ নামের এক দিনমজুরের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে সদর উপজেলার টোনা ইউনিয়নের পূর্ব টোনা গ্রামের বসতঘর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত হাসান শেখ (৩৫) ঐ গ্রামের মৃত ছোবাহান শেখের ছেলে। নিহতের মামা শামসুল হক জানান,  হাসানের রক্তাক্ত দেহ তার ঘরের মাটিতে পড়ে থাকতে দেখি। তার গলা, বুক, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কোপের আঘাত ছিল। পিরোজপুর সদর থানার ওসি আ জা মো. মাসুদুজ্জামান জানান, পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে এবং মামলা প্রক্রিয়াধীন আছে।