ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা
ফুলবাড়ীতে ভারতফেরত দুই পরিবারের পাঁচ সদস্যের মধ্যে চার জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন শেষে বাড়ি ফিরে গেলেও এক জনের কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট এসেছে। তার নাম বুলবুল ইসলাম (৩৫)। তিনি উপজেলার গজেরকুটি গ্রামের মৃত কপুর উদ্দিনের ছেলে। এ প্রসঙ্গে লালমনিরহাট জেলা প্রশাসক মো. আবু জাফর জানান, বুড়িমারী চেকপোস্ট দিয়ে দেশে ফেরা ফুলবাড়ী উপজেলার পাঁচ নাগরিক খাঁন হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়। ২২ মে সন্ধ্যায় চার জনের নেগেটিভ রিপোর্ট আসলেও বুলবুল ইসলামের কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট আসে। ফলে রবিবার দুপুরে চার জন বাড়ি ফিরে গেছে। আর করোনা পজিটিভ বুলবুলকে হোটেলেই রেখে চিকিত্সা দেওয়া হচ্ছে। স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন তার সার্বক্ষণিক খোঁজখবর রাখছে।