দশমিনায় বিপুল রেণুসহ ট্রাকচালক আটক

দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা

দশমিনায় নিষিদ্ধ রেণু পোনা পাচারকালে ট্রাকসহ চালককে আটক করেছে পুলিশ। দশমিনা-গলাচিপা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে উপজেলার আরজবেগী এলাকা থেকে ৫ লাখ রেণু পোনাসহ তাকে আটক করা হয়। দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. জসিম জানান, জব্দকৃত রেণু পোনা  তেঁতুলিয়া নদীতে অবমুক্ত করা হয়েছে।