চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলাধীন ৫ নম্বর গুপ্টী (পূর্ব) ইউনিয়নের ফকির বাজার থেকে গলাক বাজার পর্যন্ত রাস্তার অবস্থা অত্যন্ত শোচনীয়। প্রতিদিন হাজার হাজার মানুষকে এই পথে যাতায়াত করতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্ত এবং অনেক জায়গায় পিচ ঢালাই দেবে গেছে। রাস্তার দু’পাশ ভেঙে পড়তে শুরু করেছে। পার্শ্ববর্তী হাজীগঞ্জ, রামগঞ্জ উপজেলার মানুষের জন্যও সড়কটি গুরুত্বপূর্ণ। জনস্বার্থে দ্রুত সংস্কারের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. রনি, ফরিদগঞ্জ, চাঁদপুর