রবীন্দ্রসংগীত শিল্পী মরহুমা মিতা হকের চল্লিশার খরচের পুরো টাকা গণস্বাস্থ্যের নগর ডায়ালাইসিস সেন্টারে দান করা হয়েছে। গণস্বাস্থ্য নগর হাসপাতালে গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর হাতে গতকাল রবিবার এই অর্থ তুলে দেন মিতা হকের একমাত্র সন্তান জয়িতা। উল্লেখ্য, একুশে ও বাংলা একাডেমি পদকপ্রাপ্ত রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হক গত ১১ এপ্রিল মৃত্যুবরণ করেন।
দানের অর্থ গ্রহণ করে জাফরুল্লাহ চৌধুরী বলেন, মায়ের চল্লিশার খরচের পুরো টাকা ডায়ালাই?সিস সেন্টারে অসহায় রোগীদের সেবায় দান করেছেন জয়িতা। গণস্বাস্থ্য ডায়ালাই?সিস সেন্টা?রের পক্ষ থে?কে তার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকল দান আয়করমুক্ত। দেশের ধনাঢ্য ব্যক্তিদেরও মানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।