চট্টগ্রামে করোনায় ৪ জনের মৃত্যু, শনাক্ত ১১৯

চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন ১১৯ জন আক্রান্ত শনাক্ত হন। সংক্রমণ হার ১৪ দশমিক ৪২ শতাংশ।

সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে জানা যায়, নগরীর নয়টি ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে গতকাল রবিবার ৮২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে জেলায় নতুন করে ১১৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

জেলায় করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা এখন ৫১ হাজার ৬৪৩ জন। এর মধ্যে শহরের বাসিন্দা ৪২ হাজার ৫২ জন ও গ্রামের ১০ হাজার ৫৯১ জন।

গতকাল শহরের একজন ও গ্রামের ৩ করোনা রোগীর মৃত্যু হয়। ফলে মৃতের সংখ্যা বেড়ে এখন ৫৯৮ জন।

ইত্তেফাক/এমআর