নাঙ্গলকোট উপজেলায় নিখোঁজের একদিন পর মীর হোসেন নামের এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে ঢালুয়া ইউনিয়নের চৌকুড়ী জাপানন্দীপাড়া গ্রামের ঘরে সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে ফাঁসি দেওয়া অবস্থায় পুলিশ তার লাশ উদ্ধার করে। নাঙ্গলকোট থানার উপপরিদর্শক কামরুল ইসলাম বলেন, ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় মীর হোসেনের লাশ উদ্ধার করা হয়েছে।