পাকুন্দিয়ায় ইয়াবা সেবনের দায়ে চার তরুণকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডসহ প্রত্যেককে ৯০০ টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত রবিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম লুত্ফুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে তাদের এই দণ্ড দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, মাদক সেবনের দায়ে ঐ চার যুবকের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান এবং ৯০০ টাকা করে মোট ৩ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে। পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ মো. সারওয়ার জাহান জানান, গতকাল সোমবার সকালে দণ্ডপ্রাপ্তদের কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।