করোনায় পুরো কোনঠাসা বলিউড। এদিকে গেল ঈদে সালমান ছবি নিয়ে মুনাফা দেখলেও ছবির প্রমোশনে তিনি ছিলেন না খুব একটা। সালমানের কথা, ‘এই সময় মানুষের পাশে দাঁড়ানো। যারা আমাকে ভালোবাসেন শুধু তারা নন। যারা এই ইন্ডাস্ট্রিকে বাঁচাতে চান তারা সিনেমা হলে আসুন স্বাস্থবিধি মেনে।’
সাল্লু ভাইয়ের এমন মন্তব্যেই সুপার ডুপারহিট তার নতুন ছবি। কিন্তু অনেকেরই মন ভাল নেই। রনবীর আলিয়া করোনাকালে ভারত ছেড়ে মালদ্বীপে যাওয়ায় যে সমালোচনায় পড়েন, পরে সেই সমালোচনার তীব্রতা কমে যায়, কারণ অনেককেই খুঁজে পান মালদ্বীপে যারা রনবীর আলিয়ার বলিটাউনের কলিগ। এদিকে পুরো পরিবার করোনায় আক্রান্ত হবার খবরে বারবার স্বান্তনার বার্তা যাচ্ছিল রনবীর দিপীকার সংসারে। অবশেষে করোনামুক্ত হয়ে মুম্বাইয়ে ফিরেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সঙ্গে ছিলেন স্বামী রণবীর সিং। গত রবিববার মুম্বাই বিমানবন্দরে ফটোগ্রাফারদের ক্যামেরাবন্দি হন তারা। এ সময় দুজনের মুখই ছিল মাস্ক দিয়ে ঢাকা। চোখে ছিল কালো চশমা। বিমানবন্দর থেকে বেরিয়ে দীপিকার হাত ধরে সোজা গাড়িতে উঠে যান রণবীর।