প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গতকাল সোমবার ৩৬টি কোম্পানির ৫৫ কোটি টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলোর ১ কোটি ১০ লাখ ৪৪ হাজার ৯২২টি শেয়ার ৭৮ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৫৫ কোটি ৪৬ লাখ ৩১ হাজার টাকার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাত্ ২২ কোটি ২৮ লাখ ৭ হাজার টাকার লেনদেন হয়েছে প্রভাতী ইনসিওরেন্সের। দ্বিতীয় সর্বোচ্চ ১১ কোটি ৩ লাখ ৫০ হাজার টাকার আইডিএলসির এবং তৃতীয় সর্বোচ্চ ৯ কোটি ১৩ লাখ ৯০ হাজার টাকার লেনদেন হয়েছে পূবালী ব্যাংকের।
এছাড়া আমান ফিডের ১১ লাখ ১০ হাজার টাকার, বাংলাদেশ ন্যাশনাল ইনসিওরেন্সের ৩৩ লাখ ৭১ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ৬৪ লাখ ৮১ হাজার টাকার, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ২২ লাখ টাকার, সেন্ট্রাল ইনসিওরেন্সের ৬ লাখ ৪০ হাজার টাকার, সিটি ব্যাংকের ৫ লাখ ৮৮ হাজার টাকার, ক্রিস্টাল ইনসিওরেন্সের ২৬ লাখ ৪৮ হাজার টাকার, ডিবিএইচের ৬ লাখ ৩ হাজার টাকার, ঢাকা ব্যাংকের ৪১ লাখ ৮৬ হাজার টাকার, ইস্টার্ন ইনসিওরেন্সের ১ কোটি ২১ লাখ ৬১ হাজার টাকার, ইজেনারেশনের ৯ লাখ ৬০ হাজার টাকার, জেনেক্সের ৮৩ লাখ ৮০ হাজার টাকার, জিপিএইচ ইস্পাতের ৫ লাখ ৭ হাজার টাকার, গ্রিনডেল্টা ইনসিওরেন্সের ৬ লাখ ২৫ হাজার টাকার লেনদেন হয়েছে।