ক্যাপশান নিউজ

ঈদুল আযহাকে সামনে রেখে শুরু হলো ‘মার্সেল ঈদ সেলিব্রেশন অফার’। এ উপলক্ষ্যে দেশের অন্যতম জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেল শুরু করলো ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১১’। সম্প্রতি রাজধানীতে মার্সেল করপোরেট অফিসে ডিক্লারেশন প্রোগ্রামে উপস্থিত ছিলেন মার্সেলের হেড অব সেলস ড. মোহাম্মদ সাখাওয়াত্ হোসেন, ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমিন খানসহ অন্যরা

--------------------

সম্প্রতি দি প্রিমিয়ার ব্যাংক ও এসএমই ফাউন্ডেশনের মধ্যে করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত গ্রামীণ প্রান্তিক এসএমই উদ্যোক্তাদের ঋণ প্রদানের জন্য সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি, এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান, দি প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও এম রিয়াজুল করিম উপস্থিত ছিলেন

------------------                       

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড প্রথমবারের মতো দেশে নিয়ে এলো আল-ওয়াসিয়্যাহ বিল ক্যাশ ওয়াক্ফ হিসাব। সম্প্রতি ভার্চুয়াল প্ল্যাটফরমে এই সেবার উদ্বোধন করেন ব্যাংকের ডিএমডি আবু নাসের চৌধুরী, মো. সিরাজুল হক, মো. সামছুল হক ও মুহাম্মদ ফোরকানুল্লাহ

-----------------

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) ও ভূমি মন্ত্রণালয়ের মধ্যে গতকাল একটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি। ইউসিবির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরী এবং ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার দাস চুক্তিতে স্বাক্ষর করেন