গাইনোকোলজির সার্জারি ডাক্তার

হাসপাতালে গাইনি বিভাগে পর্যাপ্ত নারী সার্জারি ডাক্তার না থাকায় বাধ্য হয়ে নারীদের অপারেশন করতে হচ্ছে পুরুষ ডাক্তার দ্বারা। নারী ডাক্তারের পরিবর্তে পুরুষ ডাক্তার দ্বারা সিজার করা অনেকের কাছে লজ্জাজনক বটে। তাই দেশের প্রতিটি হাসপাতালে গাইনি বিভাগকে আরো অত্যাধুনিক করাসহ নারী সার্জারি ডাক্তারের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. মোশারফ হোসাইন

নকলা, শেরপুর