মোটরসাইকেলের গতিরোধ করে সাংবাদিককে হত্যার হুমকি

দৈনিক আমাদের নতুন সময়ের সিনিয়র রিপোর্টার তরিকুল ইসলামকে অপহরণ ও হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় শনিবার জীবনের নিরাপত্তা চেয়ে              হাতিরঝিল থানায় সাধারণ ডায়ারি (জিডি) করেন তিনি।

তরিকুল ইসলাম বলেন, শুক্রবার রাত ১০টায় তেজগাঁও শিল্পাঞ্চল কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে হাতিরঝিল মহানগর দুই নম্বর গেটের কাছাকাছি পৌঁছলে ফুলফেস হেলমেট মাথায় এক লোক সিগন্যাল দিয়ে তার মোটরসাইকেল থামায়। কিছু বুঝে ওঠার আগেই খুব বড় সাংবাদিক হয়ে গেছিস বলে হুমকি-ধমকি দিতে থাকে এবং অকথ্য               ভাষায় গালিগালাজ করে। খুব চুলকানি থাকলে সাংবাদিকতায় মলম দিয়ে ভরে দিব। এসব বলেই লোকটি দ্রুত মোটরসাইকেলে চলে যায়। দুটি মোটরসাইকেলে তিন জন ছিল।

হাতিরঝিল থানার ওসি আব্দুর রশিদ বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে।