জোড়াতালি দিয়েও আর চলছে না চট্টগ্রামে রাউজানের গ্যাসনির্ভর বিদ্যুেকন্দ । নব্বইয়ের দশকে চালু দুটি ইউনিট অনেক আগেই মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। এখন এ দুটি ইউনিটের পাশেই নতুন ৪৩৮ মেগাওয়াটের আরেক ইউনিট নির্মাণ করা হচ্ছে। এটির নির্মাণকাজ শেষ করতে কমপক্ষে তিন বছর সময় লাগতে পারে। মেয়াদোত্তীর্ণ দুটি ইউনিট চালু রাখতে গিয়ে বছরে সরকারের প্রচুর অর্থ ব্যয় হলেও সুফল মিলছে না। বর্তমানে যান্ত্রিক ত্রুটি ও গ্যাস-সংকটে দুটি ইউনিটে উত্পাদন বন্ধ রয়েছে। এছাড়া আশির দশকে চালু হওয়া শিকলবাহায় ৬০ মেগাওয়াটের গ্যাসনির্ভর বিদ্যুেকন্দ টি গত বছর বন্ধ করে দেওয়া হয়েছে।
চট্টগ্রামে পিডিবির গ্যাসনির্ভর বিদ্যুেকন্দে র পাঁচটি ইউনিট রয়েছে। তার মধ্যে তিনটি শিকলবাহায় ও দুটি রাউজান এলাকায়। আশির দশক থেকে গ্যাসনির্ভর তিনটি ইউনিট দেশের বিদ্যুতের চাহিদা পূরণে অবদান রেখে আসছে। গ্যাসনির্ভর হওয়ায় কম খরচে বিদ্যুত্ উত্পাদন সম্ভব হচ্ছে এসব বিদ্যুেকন্দে । বিদ্যুেকন্দ গুলো যখন নির্মাণ করা হয়েছিল তখন দেশের চাহিদার তুলনায় অনেক কম বিদ্যুত্ উত্পাদন হতো। দেশে বিদ্যুেকন্দে র সংখ্যা ছিল কয়েকটি। বিদ্যুেকন্দে র কর্মকর্তারা বলেন, এসব বিদ্যুেকন্দ ১০ বছর পরপর ওভারহোলিংয়ের নিয়ম রয়েছে। বিগত চার দশকে এসব বিদ্যুেকন্দ কয়েক বার ওভারহোলিং হয়েছে। এতে সরকারের কোটি কোটি টাকা খরচ হয়েছে। অভিযোগ রয়েছে, ওভারহোলিং কাজে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে বিদ্যুত্ উত্পাদনে আশানুরূপ সুফল মেলেনি। তারপর দেশের বিদ্যুতের সংকটকালে এসব বিদ্যুেকন্দ চাহিদার যোগান দিয়েছে।
পিডিবি সূত্র জানায়, সর্বশেষ আধুনিক প্রযুক্তি সংযোজনের মাধ্যমে ৪৩৮ মেগাওয়াটের বিদ্যুত্ ইউনিটটি নির্মাণ করা হবে। ইউরোপ ও আমেরিকার আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। যন্ত্রপাতি সিমেন্স কোম্পানির। বিদ্যুেকন্দ্র নির্মাণের দায়িত্ব পেয়েছে চীনের সেপকো-থ্রি ইলেকট্রনিক পাওয়ার কনস্ট্রাকশনস কোম্পানি লিমিটেড। নির্মাণব্যয় ধরা হয়েছে ২ হাজার ৮৭ কোটি টাকা। চট্টগ্রাম বিদ্যুেকন্দে র (উত্পাদন) প্রধান প্রকৌশলী জসিম উদ্দিন ভুঁইয়া ইত্তেফাককে বলেন, পুরোনো দুটি বিদ্যুত্ ইউনিটের পাশে নতুন ইউনিটটি নির্মাণ করা হবে। এটি নির্মাণ করতে আরো কমপক্ষে তিন-চার বছর সময় লাগবে। ততদিন পর্যন্ত পুরানো দুটি ইউনিট জোড়াতালি দিয়ে চালু রাখা হবে। নতুনটি চালু হলে পুরোনোগুলো ভেঙে ফেলা হবে কি না, এখনো সিদ্ধান্ত হয়নি।’
এদিকে শিকলবাহায় ১৯৮৪ সালে চালু হয়েছে ছিল গ্যাসনির্ভর ৬০ মেগাওয়াটের বিদ্যুেকন্দ টি। এই বিদ্যুেকন্দ টি জোড়াতালি দিয়ে ২০১৮ সাল পর্যন্ত চালু রাখা হয়। পরবর্তীকালে এটি একেবারে অচল হয়ে যাওয়ায় গত ২০২০ সালে পরিত্যক্ত ঘোষণা করে বিদ্যুত্ বিভাগ। ফলে চট্টগ্রামে পিডিবির গ্যাসনির্ভর বিদ্যুেকন্দ আছে শিকলবাহায় ২২৫ ও ১৫০ মেগাওয়াটের দুটি ইউনিট।