মাদারগঞ্জে বিদ্যুত্স্পৃষ্টে কাঠমিস্ত্রির মৃত্য

মাদারগঞ্জে বিদ্যুত্স্পৃষ্টে রেজাউল ইসলাম (৩১) নামে এক জনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার উপজেলার চরপাকেরদহ গ্রামের বাবলু মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে। রেজাউল ইসলাম উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের ফাজিলপুর গ্রামের গোলাপ হোসেনের  ছেলে।  তিনি ঘর নির্মাণের মিস্ত্রির কাজ করত। 

পরিবার সূত্রে জানা গেছে, রেজাউল পাশের গ্রাম চরপাকেরদহের বাবলু মেম্বারের ঘর নির্মাণের কাজ করছিল। এমন সময় অসাবধানতা অবস্থায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে মাদারগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখান তার মৃত্যু হয়।