নেপথ্যে পরকীয়া

গোপালগঞ্জে ওষুধ কোম্পানির আঞ্চলিক ম্যানেজারের গলাকাটা লাশ উদ্ধার

গোপালগঞ্জে এপিসি কোম্পানির খুলনা অঞ্চলের আঞ্চলিক ম্যানেজার সাইফুল ইসলামের (৫০) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে ওষুধ কোম্পানির ঐ কর্মকর্তার লাশ শহরের মোহাম্মদপাড়া এলাকার একটি ফ্ল্যাটের বাথরুম থেকে উদ্ধার করে পুলিশ। পরকীয়ার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। সাইফুল ইসলাম ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার দক্ষিণ গঙ্গাধরদী গ্রামের আব্দুল লতিফ মল্লিকের ছেলে। তিনি খুলনা শহরের ডিবিআর সদর দপ্তরের কবিরের বটতলা এলাকায় স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে নিয়ে বসবাস করতেন।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।