মিথিলার জন্মদিনে সৃজিতের প্রার্থনা

জনপ্রিয় অভিনেত্রী, সমাজকর্মী ও পিএইচডি গবেষক রাফিয়াত রশিদ মিথিলার জন্মদিন আজ (২৫ মে)। বিশেষ এই দিনে ঘড়ির কাঁটায় রাত বারটা বাজতেই সামাজিক মাধ্যমে ভিডিওতে স্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ওপার বাংলার প্রখ্যাত পরিচালক সৃজিত মৃখার্জি।

করোনার কারণে এই মুহূর্তে মিথিলা আটকে আছেন ঢাকায়। অন্যদিকে তার স্বামী নির্মাতা মুখার্জি রয়েছেন কলকাতায়।

 

Happy birthday Rafiath Rashid. In words of your almost birthday mate, may you stay forever young!

Posted by Srijit Mukherji on Monday, May 24, 2021

এদিন মিথিলাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে সৃজিতের পোস্ট করা ছবিতে দেখা যায় ভিডিও কলে তিন জায়গায় বসে আড্ডা দিচ্ছেন পরিবারের ৩ সদস্য-মিথিলা, সৃজিত ও আইরা। মিথিলার হাতে ধরা মুঠোফোনের ছবি কেউ তুলেছেন।

সৃজিত বললেন, ‘প্রার্থনা করি তুমি আজীবন চির-যুবতী থাকো!’

গত বছর লকডাউনের সময়ও আলাদা ছিলেন ‘সৃজিলা’। ২০১৯ সালের ৬ই ডিসেম্বর কলকাতায় বিয়ে করেন তারা। এরপর থেকেই দুই বাংলায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তারা।

ইত্তেফাক/বিএএফ