মো. সাইমুম হোসেন সায়েম
শিক্ষার্থী, সপ্তম শ্রেণি
এসএস সরকারি উচ্চ বিদ্যালয়
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম
১। প্রশ্ন:পাকিস্তানের প্রথম গভর্নর কে ছিলেন?
উত্তর:পাকিস্তানের প্রথম গভর্নর ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ।
২। প্রশ্ন:বাঙালি জাতির জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা কোনটি?
উত্তর:বাঙালি জাতির জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হলো স্বাধীন বাংলাদেশের জন্ম।
৩। প্রশ্ন:আওয়ামী মুসলিম লীগ কত সালে গঠন করা হয়েছিল?
উত্তর:১৯৪৯ সালে আওয়ামী মুসলিমলীগ গঠন করা হয়েছিল।
৪। প্রশ্ন:পাকিস্তানে প্রথম কে সামরিক আইন জারি করেন?
উত্তর:পাকিস্তানে ইস্কান্দার মির্জা সামরিক আইন জারি করেন।
৫। প্রশ্ন:পাকিস্তান প্রতিষ্ঠার পক্ষে মোহাম্মদ আলী জিন্নাহ সহ দেশটির নেতৃবৃন্দের প্রধান যুক্তি কী ছিল?
উত্তর:হিন্দু ও মুসলিম দুটি পৃথক জাতি।
এ ছিল পাকিস্তান প্রতিষ্ঠার পক্ষে তাদের প্রধান যুক্তি।
৬। প্রশ্ন:আইয়ুব খানের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানে কারা প্রথম আন্দোলন গড়ে তোলে?
উত্তর:আইয়ুব খানের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের ছাত্ররা প্রথম আন্দোলন গড়ে তোলে।