পেনশন ও ভাতার দাবিতে অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মচারী কল্যাণ সমিতির বিক্ষোভ

অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে গতকাল মঙ্গলবার সকালে ঢাকা রেলওয়ে পেনশন অফিস প্রাঙ্গণে প্রায় ১৫ হাজার পেনশনভোগীর পেনশন ভাতা বিনা নোটিশে বন্ধের কারণে খবির উদ্দিন আহমেদের সভাপতিত্বে এক সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সমাবেশে  প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ রেলওয়ে সংগ্রাম পরিষদের অন্যতম নেতা ও অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মচারী কল্যাণ সমিতির উপদেষ্টা এনায়েত হোসেন আকন্দ। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আবদুল করিম, গোলাম মোহাম্মদ গুল্লু, মো. আজিম, আবদুল বাতেন, জসিম উদদীন, এম আর মনজু প্রমুখ। সভা শেষে ঢাকা রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে এপ্রিল মাসের পেনশন ভাতা ও চিকিত্সা ভাতা চেয়ে মিছিল করেন অবসরপ্রাপ্ত এবং পেনশনভোগীরা। মিছিল শেষে মাসিক  পেনশন ভাতা ও চিকিত্সা ভাতা প্রাপ্তির জন্য ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের কাছে স্মারকলিপি পেশ করেন বিক্ষোভকারীগণ। —প্রেস বিজ্ঞপ্তি