প্রথমবারের মতো সিনেমার নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করছি। আগে শুধু অভিনয়টা নিয়েই ভাবতে হতো। এবার পুরো শুটিং কীভাবে, কোথায়, কখন হবে, সেগুলোর পরিকল্পনা করছি। শুটিংয়ের কোন ডিপার্টমেন্টের কী লাগবে, কী সমস্যা, এসব আমাকে দেখাশোনা করতে হচ্ছে। সে জন্য চিত্রনাট্য থেকে শুরু করে টেকনিক্যাল টিম, সবার সঙ্গে প্রতিদিন মিটিং করছি। আমার কাজে কোনো গাফিলতি হলে শুটিং বন্ধ। এটা অনেক বড় দায়বদ্ধতা। আগে শুটিং শেষ করলেই আমার দায়িত্ব শেষ হয়ে যেত। পরে প্রচারণায় অংশ নিতাম। এবার শুটিং শেষ করেও আমাকে পেছনের কাজগুলোতে থাকতে হবে।
প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ প্রকাশ ও দায়বদ্ধতা প্রসঙ্গে চিত্রনায়ক আরিফিন শুভ
০