ইত্তেফাক রিপোর্ট
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল মঙ্গলবার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৬৪টির বা ৪৫ দশমিক ৫৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। গতকাল শেয়ারদর সর্বোচ্চ বেড়েছে এবি ব্যাংকের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সোমবার এবি ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৩ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৪ দশমিক ৩০ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ারদর ১ দশমিক ৩০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে এবি ব্যাংক ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইস্টল্যান্ড ইনসিওরন্সের ১০ শতাংশ, গ্লোবাল ইনসিওরন্সের ১০ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ১০ শতাংশ, নর্দার্ন ইনসিওরন্সের ৯ দশমিক ৯৮ শতাংশ, এসিআই ফর্মূলেশনের ৯ দশমিক ৯৪ শতাংশ, পিএফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৯ দশমিক ৯০ শতাংশ, ওয়াইম্যাক্সের ৯ দশমিক ৮৯ শতাংশ, তাওফিকা ফুডসের ৯ দশমিক ৮৮ শতাংশ এবং গ্রিনডেলটা ইনসিওরন্সের শেয়ারদর ৯ দশমিক ৮৫ শতাংশ বেড়েছে।