সাইফুদ্দিনকে নিয়ে শঙ্কার কিছু নেই, পর্যবেক্ষণে আছেন তিনি

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ইংনিসে মাথায় আঘাত পাওয়া সাইফউদ্দিন ভালো আছেন। তাকে দুশ্চিন্তা না করার কথাই জানিয়েছেন বিসিবির ডাক্তার দেবাশিষ চৌধুরী। এই চিকিত্সক গতকাল রাতে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মাথায় আঘাত পাওয়া সাইফউদ্দিনকে রাজধানীর একটি হাসপাতালে পাঠনো হয়েছিল। স্ক্যান করা হয়েছিল। সেখানে খুব খারাপ কিছু ধরা পড়েনি। তার পরও বিসিবি ডানহাতি এই পেস বোলিং অলরাউন্ডারকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। স্ক্যান রিপোর্ট ভালো তবুও একজন নিউরোলজির ডাক্তার দেখাবে বিসিবি। বাংলাদেশ ইনিংসের শ্রীলঙ্কার দুশমন্ত চামিরার বাউন্সারে মাথায় আঘাত লাগে বাঁহাতি সাইফউদ্দিনের। তাকে ড্রেসিং রুমে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ সেখানে অবস্থানের পর কোনো ঝুঁকি না নিয়ে বিসিবি দ্রুত সাইফউদ্দিনকে হাসপাতালে পাঠিয়ে দেয়। সাইফউদ্দিনের জায়গায় বল করতে নামানো হয় ডানহাতি পেসার তাসকিন আহমেদকে।