সাঁতার শেখা জরুরি

আমাদের দেশে অনাকাঙ্ক্ষিত শিশুমৃত্যুর পেছনে একটি কারণ হলো সাঁতার না জানার ফলে পানিতে ডুবে যাওয়া। নদীমাতৃক আমাদের এই দেশে ছোট বড় অসংখ্য নদ-নদী ছড়িয়ে রয়েছে। বর্ষা মৌসুমে নদীগুলো ভরে গ্রামগঞ্জ তলিয়ে যাওয়ার উপক্রম হয়। বাড়ির আশেপাশের জায়গাগুলো পানিতে থইথই করে, আর  সে অবস্থা ভয়-বিপদের কারণ হয়ে দাঁড়ায়। এমন কোনো বছর নেই যে বছর বন্যা আঘাত না হানে দেশের কোথাও। বন্যার পানি নিচু এলাকায় জমে থাকে কয়েক সপ্তাহ, কখনোবা মাসব্যাপী। সাঁতার না-জানা বহু শিশু প্রতি বছর পানিতে ডুবে মারা যায়। পানিতে ডুবে মারা যাওয়াদের ৮৩ শতাংশই শিশু। এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে শিশুসহ সব বয়সের মানুষের সাঁতার জানা অতীব জরুরি।

প্রসেনজিত্ কুমার রোহিত, শিক্ষার্থী, ঢাকা কলেজ