মোরেলগঞ্জে ধরা পড়েছে ডলফিন

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা

মোরেলগঞ্জ উপজেলা সদরের পানগুছি নদীতে জেলের জালে ধরা পড়েছে একটি ডলফিন। তবে ডলফিনটি মৃত অবস্থায় ধরা পড়ে। মঙ্গলবার দুপুরে পৌর সদরের বারইখালী মাওলানা আব্দুল হাইয়ের ঝাঁকি জালে এ ডলফিনটি ধরা পড়ে। এ বিষয়ে মাওলানা আব্দুল হাই জানান, পূর্ণিমা ও ইয়াসের প্রভাবে ফুলেফেঁপে ওঠা পানগুছি নদীতে ঝাঁকি জাল নিয়ে মাছ ধরতে নামেন। এ সময় তিনি তার জালে অতিরিক্ত ওজনের অস্তিত্ব টের পায়। জালটি ওঠানোর পর এ ডলফিনটি দেখতে পাওয়া যায়। ডলফিনটি আড়াই থেকে তিন ফুট লম্বা হবে। উপজেলা মত্স্য কর্মকর্তা বিনয় কুমার রায় এটি ডলফিন বলে নিশ্চিত করেছেন।