হোমনায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি

হোমনা (কুমিল্লা) সংবাদদাতা

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে হোমনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে হোমনা সরকারি ডিগ্রি কলেজ, হোমনা সরকারি উচ্চবিদ্যালয়, হোমনা আদর্শ উচ্চবিদ্যালয় ও হোমনা ইসলামিয়া দাখিল মাদ্রাসার অর্ধ শতাধিক শিক্ষার্থী অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষার্থী মো. ইয়ামিন, মো. মুহিবুল্লাহ, মো. ইউনুস, মো. সাইফুল ইসলাম, নাজমুল হাসান, মো. আবদুর রহমান, হূদয় প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠানও খুলে দেওয়া হউক। আমরা স্বাস্থ্যবিধি মেনে ক্লাস করব।